বুধবার , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরাম সভা

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

ঝালকাঠিতে দীর্ঘদিন পর স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরাম সভা  বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি থানার উদ্যোগে  অনুষ্ঠিত এ  সভায় উপস্থিত ছিলেন ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) প্রশান্ত কুমার দে, ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ মো: খলিলুর রহমান, টিআই মো: আনিছ, সাব ইন্সপেক্টর গৌতম কুমার ঘোষ, বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা ও ৯ম-১০ম শ্রেণির শিক্ষার্থীবৃন্দ।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রশান্ত কুমার দে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমারা আমার মেয়ের মত, তোমাদের মত আমারও মেয়ে আছে। আমাকে তোমরা বাবার মত বা চাচার মত মনে করতো পারো। আমি তোমাদের  বাবার মত একজন হিতাকাংখী। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের পড়াশুনা করাই হলো প্রধান কাজ। এ সময় অন্য কোন চিন্তাভাবনা ও অমনোযোগী হওয়া তাদের জন্য উচিত নয়। ছাত্রীদের ছেলে বন্ধু সৃষ্টি করা মঙ্গলজনক হবে না। বাবা মা কস্ট পায় এমন কোন কাজ শিক্ষার্থীদের করা উচিত নয়।”
অফিসার ইনচার্জ মো: খলিলুর রহমান বক্তব্যে বলেন, “সন্ধ্যার পর শিক্ষার্থীদের জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের হতে নিষেধ করেন। স্কুল ছুটির পর পার্কে বা অন্য কোন স্থানে আড্ডা দেয়া ঠিক নয়। কোন শিক্ষার্থীদের এরকম কোন কর্মকান্ড পুলিশের চোখে পড়লে তাদের বাবা মা ডেকে ব্যবস্থা নেয়া হবে। তিনি শিক্ষার্থীদের পড়াশুনায় মনোযোগী হওয়ার পরামর্শের সাথে সাথে বাজে আড্ডা ও বয়ফ্রেন্ড থেকে দূরে থাকার পরামর্শ প্রদান করেন। কোন বখাটে ছেলে স্কুল কলেজ পড়ুয়া ছাত্রীকে বিরক্ত করলে পুলিশকে অবহিত করার পরামর্শ প্রদান করেন। বাল্য বিবাহ রোধে তিনি সকলকে সতর্ক থাকতে বলেন। তিনি আরো বলেন, বাবা মায়ের মতের বিরুদ্দে এ বয়সে নিজেদের ইচ্ছায় কোন সিদ্ধান্ত নিলে মারাত্মক ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভনা রয়েছে। তাই তিনি বাবা মায়ের পরামর্শ মোতাবেক সকলকে চলার পরামর্শ প্রদান করেন। জীবনে উন্নতি লাভ করতে হলে অবশ্যই পিতামাতা ও শিক্ষক গুরুজনের আদেশ উপদেশ মেনে চলতে হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।