বুধবার , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

পীরগঞ্জে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উদযাপন

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে কেক কাটা,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় চত্ত্বরে উপজেলা আওয়ামী লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে। জন্মদিনের কেক কাটা শেষে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, সহ সভাপতি শামিমুজ্জামান জুয়েল,আলহাজ্ব শাহজাহান, সাংগঠনিক সম্পাদক মাহবুব জামান জেম, খোরশেদ আলম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরশাদ হোসেন বাবু, উপ প্রচার সম্পাদক আব্দুর সবুর, উপদেষ্টা মন্ডলীর সদস্য গোপী কৃষ্ণ রায়,পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক, উপজেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামরুন নাহার আইভি, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সুমন মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব আলী, ক্রীড়া সম্পাদক রমজান আলী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল বাবু, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক নূরনবী চঞ্চল, পৌর ছাত্রলীগের সভাপতি কবির ইসলাম। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শিল্পীরা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।