দেশবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ভ্যাকসিন সেবা প্রদান করা হয়েছে। ২৮সেপ্টেম্বর সকাল থেকে এই সেবা কার্যক্রম পরিচালনা করা হয়। ঝালকাঠি দেশ বাংলা ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত “বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে”ঝালকাঠী পৌরসভাধীন ০৯টি ওয়ার্ডে covid-19 ভ্যাকসিন সেবা প্রদান করা হয়েছে। এ লক্ষ্যে ডাঃ রতন কুমার ঢালী, সিভিল সার্জন ঝালকাঠি, ১ নং কেন্দ্র হিসেবে দেশ বাংলা হাসপাতাল ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন এস এম মিজানুর রহমান, চেয়ারমান দেশ বাংলা ফাউন্ডেশন ঝালকাঠি । সেবার কাজে অংশগ্রহণকারী দায়িত্বপ্রাপ্ত দেশবাংলার সকল সেবিকা ও ফিল্ড ফ্যাসিলেটেটর সহ সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উল্লেখ্য দেশবাংলা ফাউন্ডেশন ইতিপূর্বে covid-19 করোনাকালীন মানবিক বিপর্যয়কালে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিনামূল্যে বিতরণ করে গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছিল।
এজন্য ২৪ সেপ্টেম্বর দেশবাংলা ফাউন্ডেশনকে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত শ্রেষ্ঠ যুব সংগঠন ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কর্তৃক করোনাকালীন মানবিক সেবার জন্য সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে।
#চলনবিলের আলো / আপন