বুধবার , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

লামায় শেখ হাসিনা ৭৫তম জন্মদিন পালন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

বান্দরবানের লামায় আ.লীগের উদ্যোগে নানা আয়োজনে শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করা হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর,২০২১ ইং) বিকালে পৌর আ.লীগের আয়োজনে লামা বাজারস্থ জেলা পরিষদ গেষ্ট হাউজ এর ২তলায় দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লামা আ.লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা আ,লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন লামা পৌরসভার মেয়র ও আ,লীগের সাধারন সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ও নারী নেত্রী ফাতেমা পারুল।

বান্দরবান জেলা আ.লীগের সদস্য ও কাউন্সিলর জাহানারা বেগম,উপজেলা আ,লীগের সহ-সভাপতি আক্তার কামাল (মাইজা মিয়া),
বিজয় আইচ, প্রশন্ন ভট্টাচার্য,শাখাওয়াত হোসেন,রুপসীপাড়ার ইউপি চেয়ারম্যান ও যুগ্ন সম্পাদক চাচিং প্রু মার্মা,লামা সদর ইউপি চেয়ারম্যান ও যুগ্ন সম্পাদক মিন্টু কুমার সেন,সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, মোঃ আলমগীর, দুই ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ,মোঃ জাহেদ উদ্দীন প্রমূখ।

পৌর আ.লীগের সভাপতি মোঃ রফিক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন লামা পৌর আ.লীগের সাংগঠনিক সম্পাদকদ্বয় মোঃ তৈয়ব আলী ও মংছিং মার্মা।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।