সিরাজগঞ্জের চৌহালীতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে ৭৫তম জন্মদিন পালন করা হয়েছে ৷
মঙ্গলবার (২৮সেপ্টেম্বর) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে উপজেলা আ.লীগের আয়োজনে আলোচনা সভা, কেক কাটা, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ৷ দিনের শুরুতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে চৌহালীতে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা এবং পরিবেশে ভারসাম্য ফিরে পেতে বিভিন্ন বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসায় গাছের চারা রোপন করা হয় ৷
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ তাজ উদ্দিন সভাটি পরিচালনা করেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন সরকার ৷
সভায় উপজেলা আ.লীগের সাবেক(ভার) সভাপতি আবু নজির মিয়া, সাবেক সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবীব, সাংগঠনিক সম্পাদক মোঃ রমজান আলী, যুগ্ন সম্পাদক কামরুল হায়দার মুন্না, ত্রাণ বিষয়ক সম্পাদক কাহহার সিদ্দিকী, ইউনিয়ন আওয়ামীলীগ, ওয়ার্ড আওয়ামীলীগ, যুব লীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেত্রীবৃন্দ বক্তব্য রাখেন ৷
শেষে মাননীয় প্রধাণ মন্ত্রী শেখ হাসিনার, দেশ ও জাতীর সার্বিক মঙ্গল কামনা করা হয় ৷
তাজ উদ্দিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেন্দ্রের নির্দেশে এই বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যাচ্ছি। বিভিন্ন বনজ,ফলদ ও ঔষধি গাছের পাশাপাশি চৌহালীতে প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতের হাত থেকে রক্ষা পেতে আমরা তাল গাছ রোপণও করা হচ্ছে । এ ছাড়াও এ জন্ম দিনে চৌহালী বাসিকে সুখবর জানান যে দ্রুতই উপজেলা পরিষের নিজস্ব জমিতে টেন্ডার ও ভবন হবে অচিরেই। কারণ সরকার বাকি টাকা দিয়েছে।এখন আর কোন বাদা নেই।