টাংগাইলের নাগরপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা, দোয়া মাহফিল ও শিশুদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন গয়হাটা আলহাজ্ব মকবুল হোসেন এতিমখানায় এ অনুষ্ঠানের আয়োজন করে।
নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত ই জাহানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ ফুয়াদ হোসেন, সহকারী প্রোগ্রামার মোঃ হাবিবুর রহমান, উপজেলা আ’লীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক মোঃ উজ্জল হোসেন মোল্লা প্রমুখ।