বুধবার , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য মেয়ে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালিত হয়েছে।
মঙ্গলবার,২৮ সেপ্টেম্বর ২০২১ খ্রি.সকালে স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটুর নিজ কার্যালয়ে দলের এই সর্বোচ্চ কর্ণধারের জন্মদিনে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল আয়োজন করা হয়।
উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বাবর আল মামুনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. ফারুক হোসেনের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈচিত্র্যময় রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. উজ্জ্বল হোসেন মোল্লা, উপজেলা
সেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি বাবুল হোসেন সাগর । এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে জন্ম দিন উপলক্ষ্যে সাধারন জণগণের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।