বুধবার , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে দোয়া ও আলোচনা সভা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
দারিদ্রপীড়িত রাষ্ট্র থেকে আঞ্চলিক অর্থনৈতিক শক্তিতে পরিণত হওয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ হাসিনার জন্মদিনে দোয়া, আলোচনা সভা ও কেক কাটা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাদিয়া ইসলাম সীমা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজী প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার আগে জননেত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল করা হয়। পরে কেক কেট প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।