বুধবার , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় লেখক ‘শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভা ও কবিতা পাঠ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

সাতক্ষীরায় লেখক ‘শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভা ও কবিতা পাঠ

প্রধানমন্ত্রীর জম্মদিন উপলক্ষ্যে লেখক ‘শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে সংগঠনের সভাপতি মো. মুনসুর রহমানের সভাপেিত্ব অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন মো. বায়েজীদ হাসান, মো. আশিক সরদার, শেখ আনিসুজ্জামান রেজা, মুনিরুজ্জামান মুন্না, কামরুজ্জামান প্রমূখ। আলোচনা শেষে কবিতা পাঠ করেন মনিরুজ্জামান মুন্না, মো. মুনসুর রহমান ও বায়েজীদ হাসান।

সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশিক সরদার এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন মো. আশিকুজ্জামান খান, মো. আনোয়ার হোসেন, মো. সাইফুল ইসলাম, মো. সিরাজুল ইসলাম প্রমূখ।
বক্তারা বলেন, শেখ হাসিনার এতদিন যাবৎ বিভিন্ন রকম পরিচয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানলেও লেখক ‘শেখ হাসিনা’ পরিচয়টা অনেকে জানতো না। আজকের দিনে লেখক ‘শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভা ও কবিতাপাঠ তারই বহিঃপ্রকাশ মাত্র। এই আলোচনা সভার মাধ্যমে তাঁর ত্রিমাত্রিকতার পরিচয় বেরিয়ে এসেছে। এটা শুধুমাত্র দেশীয় কবি সাহিত্যিকদের নয়, যা সমগ্র কবি সাহিত্যিকদের জন্য পরম পাওয়া।
বক্তারা আরও বলেন, একজন প্রধানমন্ত্রী তার ক্ষমতা দ্বন্দ্ব আত্মতৃপ্তী সব কিছু ভুলে গিয়ে যে সাধারণের চিন্তা চেতনায় ঢুকতে পারে সেটা এর আগে কখনও এভাবে ভাবেনি কেউ। তিনি তার লেখায় তুলে ধরেছেন ওরা টোকাই কেন, রাজ প্রসাদে থাকার পরেও তার চিšাÍ চেতনা টোকাইদের নিয়ে এখানেই বোঝা যায় তার মনন বা মানসিকতা। বাঙ্গালী হিসাবে সাধারণের কথা এরকম ভাবে ইতিপূর্বে আর কোন প্রধানমন্ত্রী ভেবেছিল কিনা তা আমাদের অজানা। নতুন প্রজন্ম যেন এই শেখ হাসিনার জন্মদিনের সাথে সাথে তার লেখক সত্ত্বাকে আগামী প্রজম্মের মাঝে তুলে ধরে তার উদ্দাত্ত আহবান জানান বক্তারা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।