পাবনার আটঘরিয়া উপজেলায় আসন্ন শারদীয় দূর্গাপূজা উদ্যাপন উপলক্ষে এক আলোচনা সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তানভীর ইসলাম, উপজেলা আওয়ামীলীরে সভাপতি ও পৌর মেয়র মোঃ শহিদুল ইসলাম রতন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল গফুর মিয়া, সাধারন সম্পাদক মোহাইমিনুল হোসেন চঞ্চল,
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন কিমিটির সভাপতি নিরোদ কর্মকার নিরু, সাধারন সম্পাদক শ্রী নরেশ চন্দ্র সরকার বলাই, শ্রী বিপ্লব কুমার সেন প্রমূখ।