বুধবার , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

প্রধান মন্ত্রীর জন্মদিনে আগৈলঝাড়ায় করোনা প্রতিরোধক টিকা ক্যাম্পেনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১

বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ২৮সেপ্টেম্বর বরিশালের আগৈলঝাড়ায় করোনা প্রতিরোধক টিকা ক্যাম্পেইন কার্যক্রমের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম এর সভাপতিত্বে টিকা ক্যাম্পেইনে প্রস্তুতি মূলক সভায় বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, মেডিকেল অফিসার ডা. সৈকত জয়ধর, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, ইলিয়াস তালুকদার, বিপুল দাস ও শফিকুল হোসেন টিটু।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন সভায় জানান, প্রতিটি ইউনিয়নে পূর্বের নির্ধারিত টিকা কেন্দ্রে বয়স্ক ব্যক্তি, বীর মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও শিক্ষার্থীদের অগ্রাধিকার দিয়ে রেজিষ্ট্রশন সম্পন্ন করে কোভিড-১৯ ভ্যাকসিন ক্যাম্পেইন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
টিকা কার্যক্রমের আওতায় প্রত্যেক ইউনিয়নে দেড় হাজার করে ৫টি ইউনিয়নে মোট ৭ হাজার ৫শ জনকে এই ক্যাম্পেইনে টিকা প্রদান করা হবে। সভা সূত্রে আরও জানা গেছে, উপজেলায় টিকা গ্রহনের জন্য বর্তমানে ৪৪ হাজার রেজিষ্ট্রেশন করা আছে। এরমধ্যে ২১হাজার লোক এখন পর্যন্ত টিকার কোন ডোজ গ্রহন করতে পারে নি। ওই ২১হাজার রেজিষ্ট্রেশনভুক্ত লোকজনকে অগ্রাধিকার দিয়ে তাদের ফোনে এসএমএস প্রদান করে টিকা প্রদান করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে সারা দেশের ন্যায় উপজেলার ৫টি ইউনিয়নে একযোগে করোনা প্রতিরোধক টিকা ক্যাম্পেইন কার্যক্রম হাতে নেয়া হয়েে

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।