বুধবার , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১

যশোরের অভয়নগর উপজেলার,পৌর ৭ নং ওয়ার্ডের শিরাজকাটি গ্রামের, গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।
পরিবার সূত্রে জানাযায়, গত ২৫/৯/২০২১ ইং তাং, শনিবার সকাল অনুঃ ১০. ৩০ মিঃ সময় গৃহবধূ তার কোলের ৩ বছর বয়সী মেয়ে সিনথিয়াকে নিয়ে,পিতার বাড়ি চেংগুটিয়া যাওয়ার উদ্দেশ্য বাড়ি থেকে বেরহয়ে যায়। এর পরে তার কোন সন্ধান পাওয়া যায়নি। গৃহবধূ শিরাজকাটি গ্রামের, মোঃ লিটন হোসেনের স্রী আখিনুর আক্তার রুপা(২২) , এবিষয়ে গৃহবধূর স্বামী লিটন হোসেন বলেন, আমার আয় রোজগার কম থাকায় প্রাই আমার স্রীর সঙ্গে ঝগড়া বিবাদ লেগে থাকতো,ঘটনার দিন আমি তার পিতার বাড়ি যেতে নিষেধ করলেও সে আমার কথা সোনেনি, আমার ৩ বছর বয়সী মেয়েটিকে নিয়ে চলে গেলো, তার পর থেকে আমিসহ আমার পরিবারের সবাই তাকে শশুরবাড়ি নিকট আত্মিয়সহ কোথাও খুঁজে পাচ্ছিনা হঠাৎ আমার স্রী শিশু বাচ্চাকে নিয়ে, এভাবে নিখোঁজ হবে আমি ভাবতেও পারছিনা। ভুক্তভোগী স্বামী এবিষয়ে,অভয়নগর থানায় গৃহবধূ নিখোঁজ হয়েছে মর্মে একটি সাধারণ ডায়রী করেছেন,যার নং১২৪৫ তাং ২৬/৯/২০২১ ইং,
এবিষয়ে অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল বলেন, গৃহবধূ নিখোঁজের বিষয়ে, একটি সাধারণ ডায়রী হয়েছে, বিষয়টি তদন্ত করে দেখে, আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।