বুধবার , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

বরিশালে নদী গর্ভে মসজিদ, রাইস মিলে নামাজ আদায়

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

আড়িয়াল খাঁ নদীর রাক্ষুসী থাবায় বিলীন হয়ে গেছে একটি মসজিদ। ফলে বিপাকে পরেছেন ওই মসজিদের নিয়মিত নামাজী মুসুল্লীরা। মসজিদ না থাকায় গত তিনদিন থেকে মুসুল্লীরা স্থানীয় একটি রাইস মিলের মধ্যে নামাজ আদায় করে আসছেন। ঘটনাটি জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ছোট মীরগঞ্জ বাজারের।
জানা গেছে, ওই বাজারের একমাত্র মসজিদটি আড়িয়াল খাঁ নদীর তীরে হওয়ায় অতিসম্প্রতি ভাঙনের কবলে পরে। পরবর্তীতে মসজিদ নির্মাণের জন্য নিজস্ব কোন তহবিল না থাকায় অর্থ সংকটে পরেন মুসুল্লীরা। ফলে নামাজের স্থানের বিকল্প না থাকায় মুসল্লীরা বাজারে অবস্থিত একটি রাইস মিলে জামাতে নামাজ আদায় করে আসছেন।
মসজিদের ইমাম মো. রিয়াজুল ইসলাম বলেন, ছোট মীরগঞ্জ বাজার যতোবার নদী ভাঙনের কবলে পরেছে বাজারের মসজিদটিও ততোবার ভেঙ্গেছে। মসজিদটি পাঞ্জেগানা হলেও বাজার এলাকার কাছাকাছি আর কোন মসজিদ না থাকায় গুরুত্ব অনেকটা বেশী। বর্তমানে বাজার এলাকার পশ্চিম পার্শ্বে মসজিদ নির্মাণের স্থান নির্ধারন করে কাজ শুরুর পর চরম অর্থসংকটে পরতে হয়েছে।
রহমতপুর ইউনিয়নের চেয়ারম্যান সরোয়ার মাহামুদ বলেন, মসজিদটি নির্মাণের জন্য আর্থিক সহযোগিতা করা হবে। তবে বছরের শেষ হওয়ায় বর্তমানে সরকারী কোন অনুদান নেই। তারপরেও বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।