বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগ নেতার উদ্যোগে করোনা রোগীদের সেবার জন্য উপজেলা হাসপাতালে ফ্রী এ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন করা হয়েছে।
জাতির পিতার কনিষ্ঠ নাতি, মন্ত্রী আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ’র কনিষ্ঠ পুত্র ও বরিশাল জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহর পক্ষ থেকে রবিবার সকালে হাসপাতালের কর্মকর্তাদের কাছে এ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ লিটন। এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন, আওয়ামী লীগ নেতা ফরহাদ তালুকদার, ছাত্রলীগ নেতা মাহামুদুর রহমান সাগর সেরনিয়াবাতসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বুধবার , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
আগৈলঝাড়ায় রোগীর জন্য ফ্রী এ্যাম্বুলেন্স প্রদান
প্রকাশিত হয়েছে- রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১