বুধবার , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ অবিরাম কাজ করে যাচ্ছে হেলাল এমপি

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ আনোয়ার হোসেন হেলাল বলেছেন, জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ অবিরাম কাজ করে যাচ্ছে। জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে পুলিশ ব্যাপক ভূমিকা পালন করছে। তিনি বলেন, এলাকার শান্তি রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি। এ শান্তি বিনষ্ট করে উন্নয়নকে কেউ বাধাগ্রস্থ করতে চাইলে তা কঠোর হস্তে দমন করা হবে। তিনি গতকাল শনিবার বিকেলে আত্রাই থানা চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম বলেন, যে কোন দুর্নীতিকে জিরোটলান্সে করতে আমরা বদ্ধপরিকর। সামনে পুলিশ কনস্টেবল নিয়োগ আসছে। এতে দাললদের খপ্পরে পরে কেউ যেন আর্থিক ক্ষতিগ্রস্থ না হয় এ জন্য সকলকে সজাগ থাকার আহবান জানান। আত্রাই থানা কর্তৃক আয়োজিত থানা চত্বরে অনুষ্ঠিত এতে সভাপতিত্ব করেন আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ। ওসি (তদন্ত) মোজাম্মেল হক কাজির পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আক্কাস আলী, সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন মন্ডল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহদী মসনদ স্বরুপ, ইউপি সদস্য স্বপন প্রমুখ।

 

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।