বুধবার , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

আত্রাইয়ে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

পুলিশইজনতা,জনতাইপুলিশ’ পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নওগাঁর আত্রাইয়ে “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল চারটায় আত্রাই থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে এটি অনুষ্ঠিত হয়।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম।

এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকতেখারুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মো. আক্কাছ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মমতাজ বেগম, সকল ইউনিয়নের চেয়ারম্যান, সাংবাদিক সহ উপজেলার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানান।

উক্ত ওপেন হাউজ ডে তে বক্তাগণ সম্মানিত পুলিশ সুপার স্যারের নিকট অত্র থানা এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপার মহোদয় তাদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং সেই সমস্ত বিষয়ে অফিসার ইনচার্জকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
ওপেন হাউজ ডে শেষে সম্মানিত পুলিশ সুপার মহোদয় আত্রাই থানা কম্পাউন্ডে নবনির্মিত মোটরসাইকেল গ্যারেজ, লাশ ঘর এবং বকুল ফুলের চারা রোপণ করেন।

 

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।