বুধবার , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে বিশ্ব নদী দিবস পালিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
“বাঁচলে নদী বাঁচবে দেশ, নদীমাতৃক বাংলাদেশ” এই শ্লোগানে নীলফামারীর ডোমার উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব নদী দিবস পালিত হয়েছে। দিবসটি পালনের লক্ষ্যে রোববার দুপুরে শালকী নদী সুরক্ষা কমিটির আয়োজনে শালকী নদীর ধারে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ‘মানুষের জন্য নদী’।শালকী নদী সুরক্ষা কমিটির আহবায়ক আমিনুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, শালকী নদী সুরক্ষা কমিটির সদস্য সচিব জুলফিকার আলী ভুট্টো, রতন কুমার রায়, ডোমার পৌর কাউন্সিলর অহিদুল ইসলাম, ডোমার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সফিয়ার রহমান রতন, রওশন আলম পাপ্পু, শালকী নদী সুরক্ষাকমিটির সদস্য হাফিজুল ইসলাম হাফি,আব্দুল আজিজ, মহেশ চন্দ্র কর্মকার প্রমূখ।
অপরদিকে শালমারা দেওনাই নদী সুরক্ষা কমিটি ও চেকাডারা নদী সুরক্ষা কমিটি পৃথক ভাবে বিশ্ব নদী দিবস কর্মসূচি পালন করেন। 

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।