বান্দরবানের রোয়াংছড়িতে বিভিন্ন উন্নয়ন কাজের কাজের শুভ উদ্ধোধন করলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এমপি। রবিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার টাউনহল,বাসটার্মিনাল ভবন,বৌদ্ধ বিহার ভবন,স্কুল ভবন, গণ পাঠাগার সহ বিভিন্ন উন্নয়ন কাজের শুভ উদ্বোধন ও ভিত্তি প্রস্থর স্থাপন করেন। পরে তিনি এলাকাবাসীর সাথে মতবিনিময় সভায় যোগ দেন।
এ সময় বিভিন্ন স্থরের রাজনৈতিক, সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
#চলনবিলের আলো / আপন