বুধবার , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

হরিপুর থানায় সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি’র মতবিনিময়

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

ঠাকুরগাঁওয়ের হরিপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ মো: তাজুল ইসলাম শুক্রবার সন্ধ্যায় সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন।

মতবিনিময় সভায় তিনি বলেন, পুলিশ জনগণের বন্ধু। আর জনগণের বন্ধু হিসেবে আমি কাজ করতে চাই। এ ক্ষেত্রে চাই সকলের সহযোগিতা। বিশেষ করে সাংবাদিকদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আইনশৃঙ্খলা ও উপজেলার উন্নয়নের ক্ষেত্রে সাংবাদিকদের লেখনির ভুমিকা সহায়ক। সমাজের নানা ন্যায় অন্যায় সুখ-দুঃখের চিত্র তারা নিজ লেখনির মাধ্যমে তুলে ধরেন। সচেতন করেন দেশ ও জাতিকে।

এসময় উপস্থিত ছিলেন, ওসি তদন্ত মোঃ আমিরুল ইসলাম, হরিপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ শফিকুল আজম চৌধুরী সুজা, সাধারণ সম্পাদক আব্দুর রসিদ, উপজেলা দুর্নীতির দমন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও হরিপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নগেন্দ্র রাম দাস, এস আই আবু ইসা’সহ হরিপুর প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।