বুধবার , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়ার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্ধোধন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১

সিনিয়র স্বাস্থ্য সচিব মো. লোকমান হোসেন মিয়া বলেছেন, “হাসপাতালকে সকল চিকিৎসকের নিজের বাড়ি মনে করতে হবে। নিজের বাড়ি যে ভাবে পরিচর্যা করেন সেভাবেই হাসপাতালকে পরিচর্যা করবেন”। শুক্রবার সকালে বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর করোনা ইউনিট, সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ কক্ষসহ হাসপাতালের কম্পাউন্ড পরিদর্শন কালে তিনি এ কথা বলেন।

পরিদর্শন শেষে দুপুরে উপজেলার দক্ষিণ মাগুড়া গ্রামে স্বাস্থ্য সচিবের নিজের পিতার নামে প্রতিষ্টিত আলহাজ¦ মোজাম্মেল হোসেন কমিউনিটি ক্লিনিকে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্ধোধন করেন। এসময় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস, বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুল ইসলাম, গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বি স, স্বাস্থ্য বিভাগের প্রকৌশলী মো. আলতাফ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েদ মোহাম্মদ আমরুল্লাহ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডা. মাজেদুল কাউছারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।