বুধবার , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে সাংবাদিকদের সাথে নব যোগদানকৃত কৃষি অফিসারের মতবিনিময়

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১

পঞ্চগড়ের আটোয়ারীতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের সাথে নব যোগদানকৃত উপজেলা কৃষি অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পদোন্নতি পেয়ে নব যোগদানকৃত উপজেলা কৃষি অফিসার মোছাঃ নুরজাহান খাতুন। কৃষি ক্ষেত্রে রাষ্ট্রীয় সেবা উপজেলার প্রত্যন্ত অঞ্চলের সকল কৃষকদের মাঝে পৌছে দিতে এবং কৃষি কাজে সরকার প্রদত্ত প্রনোদনা সঠিক বন্টনের ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মানস কুমার রায় ও মোঃ ফরহাদ হোসেন। সাংবাদিকদের পক্ষ থেকে সর্বাত্বক সহযোগিতার আশ্বাস দিয়ে বক্তব্য রাখেন আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক জাহেরুল ইসলাম,সদস্য আব্দুল করিম, আব্দুল মজিদ এবং আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি জিল্লুর হোসেন সরকার, সাবেক সভাপতি আনিছুর রহমান , সম্পাদক এ. রায়হান চৌধুরী রকি, সদস্য মনোজ রায় হিরু প্রমুখ। উপজেলা কৃষি অফিসার নুরজাহান খাতুন বলেন, আটোয়ারীতে তিনি প্রথম উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার হিসেবে যোগদান করেন। পরে পদোন্নতি হয়ে অতিরিক্ত কৃষি অফিসার হন। কৃষি ক্ষেত্রে তার বলিষ্ঠ ভুমিকা মূল্যায়ন করে এবার উপজেলা পর্যায়ে কৃষি দপ্তরের সর্বোচ্চ আসনে তাকে বসানো হয়েছে। তিনি বলেন, আমার কর্মের ফল ,আপনাদের দোয়া ও সহযোগিতা এবং আল্লাহর অশেষ রহমতে আজ আমি উপজেলা কৃষি অফিসার হতে পেরেছি। আপনাদের সহযোগিতা অব্যাহত থাকলে উপজেলায় কৃষি ক্ষেত্রে আরো আমুল পরিবর্তন আনা সম্ভব হবে-ইনশাল্লাহ।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।