বুধবার , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

ডিমলায় আর্থিক টেকসই ব্যবস্থাপনা ও ব্যবসা পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
নীলফামারীর ডিমলায় আর্থিক টেকসই ব্যবস্থাপনা ও বাজার সম্প্রসারণ এবং ব্যবসা পরিকল্পনা বিষয়ক চার দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার(২৪ সেপ্টেম্বর)পল্লীশ্রী উপজেলা ইউনিট অফিসের হলরুমে অক্সফাম ইন বাংলাদেশের সহায়তায় পল্লীশ্রী রি-কল ২০২১ প্রকল্প এ প্রশিক্ষণ বাস্তবায়ন করেন।দুই দিন করে দুই ব্যাচে পল্লীশ্রী’র কর্মরত এলাকার মোট ৩২ জন ব্যবসায়ী,গরু খামারি,বিভিন্ন উদ্যোক্তা সিবিও সদস্যগণ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।এর আগে মঙ্গলবার(২১ সেপ্টেম্বর)প্রশিক্ষণের উদ্বোধন করেন পল্লীশ্রী রি-কল ২০২১ প্রকল্পের ডিমলা সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মণ।এতে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন পল্লীশ্রী রি-কল ২০২১ প্রকল্পের ফিল্ড ফ্যাসিলেটেটর গোলাম মস্তফা।
পর্যায়ক্রমে অন্যান্য উদ্যোক্তা সিবিও সদস্যকেও প্রশিক্ষণের আওতায় আনা হবে বলে পল্লীশ্রী সুত্রে জানা গেছে। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।