বুধবার , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

সাপাহারে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির কারাম উৎসব উদযাপন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
বর্ণাঢ্য আয়োজনে আনন্দঘন পরিবেশে নওগাঁর সাপাহারে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ঐতিহ্যবাহী কারাম উৎসব উদযাপন করা হয়েছে। ঢাক মাদলের তালে নাচ-গান আর পূজা অর্চণার মধ্যদিয়ে সাঁওতাল, ওঁরাও, মুন্ডা, পাহান, মালো, মাতোসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠির বিভিন্ন জাতীসত্ত্বার প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব এই কারাম উৎসব উদযাপন করা হয়। এতে বিভিন্ন উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৪৬ টি সাংস্কৃতিক দল তাদের নিজস্ব সংস্কৃতির গানের সাথে নৃত্য পরিবেশন করেন।
বৃহস্পতিবার বিকালে উপজেলার মদনশিং সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা আদিবাসী পরিষদের আয়োজনে ও উপজেলা আদিবাসী ছাত্র পরিষদের সহযোগীতায় এই উৎসব উদযাপন করা হয়। এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন, জাতীয় আদিবাসী পরিষদের রাজশাহী বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নরেন চন্দ্র পাহান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সাপাহার সার্কেল) বিনয় কুমার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শামসুল আলম চৌধুরী।
উপজেলা আদিবাসী পরিষদের সভাপতি ভুট্টু পাহানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক রনজিত সরকার, উপজেলা আওয়ামীলীগের সাধরণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, জেলা মহিলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সোমা মজুমদার, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার সহ উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি শ্রীকান্ত।
শেষে অংশগ্রহণকারী দলের মধ্য থেকে ৩ টি দলের হাতে ১ম, ২য় ও ৩য় পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। এছাড়াও অংশগ্রহণকারী সকল দলের জন্য শুভেচ্ছা উপহার হিসাবে নগদ ৫০ হাজার টাকা দেন খাদ্যমন্ত্রী। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।