বুধবার , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে নবনির্বাচিত মেয়রকে সংবর্ধনা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে ২য় বার বিপুল ভোটে নবনির্বাচিত মেয়র সুশান্ত কুমার দাস শান্তকে সংবর্ধনা দিয়েছে উপজেলা আওয়ীলীগ,নওয়াপাড়া পৌর আওয়ামীলীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠন। ২৩ সেপ্টেম্বর বৃৃহস্পতিবার বিকাল ৫ টায় অভয়নগর উপজেলার নওয়াপাড়া ইন্সটিটিউট হলরুমে এই সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক বাবুল। এ সময় বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি শাহ ফরিদ জাহাঙ্গীর, নওয়াপাড়া পৌর সভার নবনির্বাচিত মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত কুমার দাস শান্ত,নওয়াপাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম সরদার,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ইব্রাহীম হোসেন বিশ্বাস ।এছাড়া এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ডা. সাফিয়া খানম, উপজেলা ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু,মহিলা ভাইস চেয়ারম্যান মিনারা বেগমসহ নয়টি ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর,যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগসহ অন্যান্য নেতাকর্মীরা। এ সময় অভয়নগরে পৌর এলাকা ও উপজেলার বিভিন্ন এলাকার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।