বুধবার , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

রাঙামাটি হাসপাতালে করোনা ইউনিট ও সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট উদ্বোধন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে রাঙামাটি জেনারেল হাসপাতালে ৫০ শয্যার কোভিড ইউনিট ও সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ প্লান্ট উদ্বোধন করেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার।

উদ্বোধনী বক্তব্যে এমপি দীপংকর তালুকদার বলেন, রাঙাামাটি জেনারেল হাসপাতালে কোভিড ইউনিট স্থাপন ও হাই ফ্লো অক্সিজেন প্লান্ট চালু হওয়ার ফলে করোনা রোগীরা একই জায়গা থেকে উন্নত চিকিৎসাসেবা পাবে। তিনি হাসপাতালে দায়িত্বরত ডাক্তার, নার্স ও কর্মচারীদের চিকিৎসা সেবা প্রদানে অগ্রণী ভূমিকা রাখার আহŸান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে রাঙাামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, রাঙামাটি জেলার পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য হাজী কামাল উদ্দীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন মিয়া, জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা, রেমলিয়ানা পাংখোয়া, প্রিয় নন্দ চাকমা, ঝর্না খীসা, রাঙামাটি মেডিকেল কলেজের পরিচালক ডা. শহীদ তালুকদার, ডেপুটি সিভিল সার্জন ডা. নীতিশ চাকমা, রাঙামাটি মেডিকেল কলেজ অতিরিক্ত পরিচালক ডা. নিহার রঞ্জন নন্দী, রাঙামাটি জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী বিরল বড়–য়া প্রমূখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রায় ৯০ লক্ষ টাকা ব্যয়ে ৫০ শয্যাবিশিষ্ট কোভিড ইউনিটটি নির্মাণ করে এবং ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ প্লান্টটি স্থাপন করা হয়।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।