বুধবার , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে সোঁনালী ব্যাংক থেকে বের হওয়ার সময় ১লক্ষ টাকা অভিনব উপায়ে ছিনতাই

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

ময়মনসিংহের নান্দাইল উপজেলা নান্দাইল বাজার সোনাঁলী ব্যাংক শাখা থেকে সকাল ১১ ঘটিকার সময় ভাটি সাভার গ্রামের মৃত সফির উদ্দিনের পুত্র আকরাম হোসেন এক লাখ টাকা উত্তোলন করে ব্যাংক থেকে নেমে বাড়িতে যাওয়ার পথে দুই যুবক অভিনব উপায়ে এক লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়। নান্দাইল মডেল থানা অভিযোগ থেকে জানাগেছে, টাকা দুধ মহালে আসার পর দুই যুবক “ চাচা আপনার পাঞ্জাবীতে ময়লা পরেছে (মানুষের পায়খানা)” এই কথা বলে ময়লা পরিস্কার করে দেবার কথা বলে সাথে নলকূপে নিয়ে যায়। এক যুবক পাঞ্জাবীতে লাগানো ময়লা পরিস্কার করতে থাকে। এসময় সাথে থাকা যুবক এক লাখ টাকার বান্ডেল নিয়ে সরে যায়। বৃদ্ধ ১০/১৫মিনিট পরে বিষয়টি বুঝতে পেরে কান্না শুরু করলে আশাপাশের লোকজন এসে বিষয়টি জানতে পারে। এই সুযোগে অপর যুবকটিও পালিয়ে যায়। উক্ত বিষয়ে আকরাম হোসেন নান্দাইল মডেল থানায় অজ্ঞাত যুবকদের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। উল্লেখ্য, নান্দাইল সোঁনালী ব্যাংকের আশাপাশে মাঝে মধ্যেই এধরনের ঘটনা ঘটে থাকে বলে অভিযোগ রয়েছে। নান্দাইল সোঁনালী ব্যাংকের ম্যানেজার মোঃ জহিরুল হক ব্যাংক থেকে ১লক্ষ টাকা উত্তোলনের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।