বুধবার , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে নবম শ্রেনীর ছাত্রীর লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

ময়মনসিংহের নান্দাইল মডেল থানা পুলিশ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সিংরইল ইউনিয়নের নারায়ানপুর গ্রাম থেকে লিজা আক্তার (১৫) নামে এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে। জানাগেছে, রহমত আলীর কন্যা লিজা আক্তার বাকচান্দা আব্দুস ছামাদ একাডেমীর নবম শ্রেনীর ছাত্রী। তার মা ৭/৮বছর পূর্বে মারা যায়। রহমত আলী পরে দ্বিতীয় বিবাহ করেন। সৎ মা ফরিদা বেগমের সাথে লিজা আক্তারের সম্পর্ক ভাল ছিল না। সে সৎ মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে বলে এলাকায় প্রচার করা হয়। নান্দাইল মডেল থানার এসআই অটল বিহারী বিশ্বাস জানান, পুলিশ উক্ত ছাত্রীর লাশ ঘরের মেঝ থেকে উদ্ধার করে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর ছাত্রীর মৃত্যুর সঠিক কারণ জানাযাবে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।