বুধবার , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে গ্রাম পুলিশদের মাঝে বাই সাইকেল বিতরণ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

পঞ্চগড়ের আটোয়ারীতে ৬ ইউনিয়নে কর্মরত ৫৭ জন গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বিনামূল্যে বাই সাইকেল বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে, উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ২০২০- ২০২১ অর্থবছরের গ্রাম পুলিশদের পণ্য ও সেবা বাবদ সহায়তা খাত হতে এসব বাই সাইকেল বিতরণ করা হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার ( ২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে বাই সাইকেল বিতরণ কালে উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান এলাকায় গ্রাম পুলিশদের সেবার মান বাড়ানোর পরামর্শ দিয়ে গুরুত্বপুর্ণ বক্তব্য রাখেন। তিনি বলেন, ৬ ইউনিয়নের ৫১ জন পুরুষ ও ৬ জন নারী গ্রাম পুলিশের মাঝে বিনামূল্যে বাই সাইকেল বিতরণ করা হলো। নতুন সাইকেল পেয়ে গ্রাম পুলিশদের কর্ম আরো গতিশীল হবে। ইউনিয়ন পরিষদের সেবা সমুহ তারা দ্রুত গ্রামে গ্রামে পৌছে দিতে পারবে। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, তোড়িয়া ইউপি চেয়ারম্যান হাসান হাবিব আল আজাদ, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী প্রমুখ। বাইসাইকেল পেয়ে উপজেলার গ্রাম পুলিশ সদস্যগণ উপজেলা ও জেলা প্রশাসন সহ সরকারের সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।