ময়মসিংহের নান্দাইলে আনুমানিক ৫০-৬০ বছরের এক অজ্ঞাত ব্যাক্তিকে বৃহস্পতিবার দিবাগত রাতের আঁধারে হত্যা করে ধান জমিতে ফলে যায় অজ্ঞাত সন্ত্রাসীরা।
উপজেলার মোয়াজ্জেমপুর ইউপির কামালপুর গ্রামে এই ঘটনা ঘটে। ফজরের নামাজ শেষে জমিজামা দেখতে মাঠে বের হয়ে লাশটি দেখতে পায় স্থানীয়রা।
বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মঘা নদীর দিকে চলমান একটি মাটির রাস্তার পাশেই এই ঘাড়ের দিক থেকে জবাই করা সুন্দর চেহারার এক ব্যাক্তিকে কে বা কাহারা হত্যা করে ফেলে যায়। খবর পেয়ে চারদিক থেকে উৎসুক জনতা লাশ ভীড় করছে।
লাশের মুখটি কাঁদামাটির ভিতরে লুকানো থাকায় কেউ সনাক্ত করতে পারেনি। লাশের পাশেই রাস্তায় পড়ে রয়েছে একটি ধারালো ছুরি।
এবিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, ঘটনাস্থলে পুলিশ রওনা দিয়েছে। পরে বিস্তারিত জানাতে পারবো।