বুধবার , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

পাবনা চিনি কলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীরা অবসর গ্রহণের টাকা না পেয়ে মানবেতর জীবনযাপন করছে

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
চিনি ও খাদ্য শিল্পের একটি প্রতিষ্ঠান পাবনা চিনিকল। চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের ১৫ টি চিনিকলের মধ্যে ৬ টি চিনিকল  গত আখ মাড়াই মৌসুম ২০ – ২১ অর্থ বছরের আগ মুহূর্তে  মাড়াই  মৌসুম বন্ধের নির্দেশ দেয় চিনি ও খাদ্য শিল্প করপোরেশন । এতে করে পাবনা চিনিকলসহ ৬ টি চিনিকলের শ্রমিক-কর্মচারীরা চাকুরী থাকা না থাকা নিয়েই অনিশ্চয়তায় পরে যায়। এরপর  বন্ধ মিলগুলো সচল করার জন্য শ্রমিক কর্মচারীরা আন্দোলন চালিয়ে যায়। চিনি শিল্প করপোরেশন কতৃপক্ষ থেকে  বলা হয়,  মন্ত্রনালয়ের সিদ্ধান্তেই চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের ৬ টি চিনিকল আখ মাড়াই মৌসুম বন্ধ করা হয়েছে। চিনিকলগুলো বন্ধ করা হয়নি। অবশেষে ৬ টি চিনিকল বন্ধ হলেও বন্ধ মিলের শ্রমিক কর্মচারীদের সমন্বয় করে বিভিন্ন সচল মিলে বদলি করা হয়। বদলি হয়ে বন্ধ মিলের শ্রমিক-কর্মচারীরা প্রাণ ফিরে পেলেও দুশ্চিন্তার ভাঁজ কাটেনি অবসরপ্রাপ্ত  চিনিকল শ্রমিক কর্মচারীদের। এতে বিশেষ করে চরম অনিশ্চয়তায় পরে যায় বন্ধ  মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীরা । পাবনা চিনিকলের অবসরপ্রাপ্ত  শ্রমিক-কর্মচারীদের সাথে কথা বলে জানা যায়, অসহায় জীবন যাপন করছেন তারা মিলছেনা কাঙ্খিত অর্থ। তারা বলছেন, অবসর গ্রহণ করে বছরের পর বছর  চলে গেলেও তাদের পাওনা টাকা এখোনো পরিশোধ করেনি চিনিকল কতৃপক্ষ। এতে ছেলে সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা ।  তারা আরও বলেন, অবসর গ্রহণের টাকার জন্য  দ্বারে দ্বারে ঘুরেও অর্থ মিলেনি। এমনকি  অবসরের অর্থ পাওয়ার নির্দিষ্ট কোন আশ্বাস নেই চিনিকল কতৃপক্ষ, এবং চিনি শিল্প করপোরেশন, ও শিল্প মন্ত্রনালয়  থেকে। তাই তারা চাকুরী জীবনের অর্জিত শেষ সম্বলটুকো অতি দ্রুত পরিশোধ করে দেওয়ার জন্য  মাননীয় প্রধানমন্ত্রীর  হস্তক্ষেপ কামনা করে আকুল আবেদন জানায়। অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের টাকা না পাওয়ার বিষয়টি  পাবনা সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফ উদ্দীন আহমেদ  এর কাছে জানতে চাইলে তিনি বলেন,
২০১৫ সাল থেকে এ পর্যন্ত  ৬৫ জন শ্রমিক কর্মচারী অবসর গ্রহণ করেছে।  অবসরের কিছু টাকা পরিশোধ করা হয়েছে।  অবসরের বকেয়া রয়েছে প্রায়  ১ কোটি ৬২ লাখ টাকা।  করপোরেশনের অর্থ সংকট থাকায় পুরো টাকা পরিশোধে বিলম্ব হচ্ছে। তিনি আরও বলেন,   অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের পুরো টাকা দূত পরিশোধ করা উচিত । কিন্তু আমাদের করার কিছু নেই। পর্যাপ্ত অর্থ না থাকায় আমরা পরিশোধ করতে পারছি না। বিষয়টি চিনি ও খাদ্য শিল্প করপোরেশন ও শিল্প মন্ত্রণালয় অবগত আছেন। অবসরপ্রাপ্তদের অর্থ বরাদ্দ হলেই আমরা পরিশোধ করতে পারবো।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।