বুধবার , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

১১ দফা দাবিতে বাংলাদেশ হোমিওপ্যাথিক ছাত্র অধিকার পরিষদের মানববন্ধন

প্রকাশিত হয়েছে- বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের আগে ডাক্তার লেখা  অধিকার বহালসহ  ১১ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ হোমিওপ্যাথিক ছাত্র অধিকার সংগঠন। বুধবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে  মানববন্ধনে এ দাবি করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘হাইকোর্ট হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করা বেআইনি ঘোষণা করেছে। এই মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য আমাদের ডাকা হয়নি। আদালত স্বতঃপ্রণোদিত হয়ে ওই আদেশ দিয়েছেন, যা হোমিওপ্যাথিক আইনের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। বাংলাদেশ হোমিওপ্যাথিক প্রাকটিশনার্স অর্ডিন্যান্স-১৯৮৩ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন -২০১৮ এর সেকশন ২ অনুসারে হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করা বৈধ।’
তারা বলেন, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং আফ্রিকায়সহ বিভিন্ন দেশে হোমিওপ্যাথিক চিকিৎসকগণ আইনগতভাবে নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করেন।
হোমিওপ্যাথিক শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, ‘আমরা বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী ৪ বছর ৬ মাস বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের অধিনে এবং ঢাবির অধিনে ৬ ব্ছর  হোমিওপ্যাথিক মেডিকেল  কলেজে লেখাপড়া করি। সরকারি সব ফিস পরিশোধ করে সরকারের রেজিস্ট্রেশন নিয়েও নামের আগে কেন ডাক্তার লিখতে পারবো না? পেশাগত জীবনে আমারা যোগ্যতার প্রমাণ রাখতে চাই।’
তাদের দাবি, গ্রামগঞ্জের অসহায় দরিদ্র মানুষের অবলম্বন হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থা। এ দেশের ৪০ শতাংশ মানুষ প্রত্যক্ষ-পরোক্ষভাবে হোমিওপ্যাথিক সেবা গ্রহণ করে অনেক জটিল রোগ থেকে মুক্তি পাচ্ছে। তাই সব নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করতে হোমিওপ্যাথিক ডাক্তার ও ছাত্র-ছাত্রীদের ১১ দফা দাবি নিশ্চিত করা হোক।
এছাড়া হোমিওপ্যাথিক ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করাসহ স্বাস্থ্য খাতের ৪৫ শতাংশ বাজেট হোমিওপ্যাথিক এর জন্য বরাদ্দের দাবি জানিয়েছেন তারা।
উল্লেখ্য, সম্প্রতি হাইকোর্টের এক আদেশে হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের আগে ডাক্তার পদবি ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।