বুধবার , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

সাংস্কৃতিক কর্মী ও শিল্পীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

প্রকাশিত হয়েছে- বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার উদ্যোগে চট্টগ্রামের অসচ্ছল ও দুস্থ শিল্পী এবং সাংস্কৃতিক কর্মীদের মাঝে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান ২১ সেপ্টেম্বর সকাল ১১টায় নগরীর টাইগারপাস সংলগ্ন বিন্নাঘাস প্রজেক্ট মিলনায়তনে সংগঠনের কেন্দ্রীয় মুখপাত্র ও সমন্বয়ক, সাংস্কৃতিক সংগঠক স ম জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উপহার সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তা সাখাওয়াত হোসেন শিবলী। এ সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা মো. ইসমাইল।
উপহারসামগ্রী বিতরণকালে নেতৃবৃন্দরা বলেন, বর্তমান সরকার প্রধান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা সংকটকালে নানা শ্রেণিপেশার মানুষের পাশে ছিলেন। শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের কল্যাণেও সরকার সবসময় পাশে ছিল। এ সময় নেতৃবৃন্দরা আরো বলেন, করোনাকালের শুরু থেকে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা নানা সমস্যা ও সংকটের কথা আন্তরিকতার সাথে শুনেছেন এবং সমাধানের চেষ্টা করেছেন। বর্তমান সরকার সংস্কৃতিবান্ধব সরকার। বর্তমান সরকার সংস্কৃতির উন্নয়নে যে পদক্ষেপ গ্রহণ করেছে অতীতের কোনো সরকার তা করেনি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সমাজকল্যাণ সম্পাদক মো. হাসান মুরাদ, প্রচার সম্পাদক সাজেদা বেগম সাজু, সাংস্কৃতিক সম্পাদক শেখ নজরুল ইসলাম মাহমুদ, নৃত্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন, সহ-নৃত্য বিষয়ক সম্পাদক শিউলি মজুমদার, শ্রমবিষয়ক সম্পাদক মো. কালিম শেখ, ক্রীড়া সম্পাদক মো. বায়েজিদ ফরায়েজী, চট্টল ইয়ুথ কয়ারের মহাসচিব অরুণ চন্দ্র বণিক।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।