বুধবার , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষনের জন্য ঈশ্বরদী ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
সহোদর ভাইসহ চাচাত ভাই নুরুল ইসলাম ও সোবহানের অত্যাচার, নির্যাতন,হুমকি-ধামকি প্রদানের প্রতিবাদে এবং সুষ্ঠু বিচার ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য ঈশ্বরদীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত দশটায় ঈশ্বরদী  উপজেলা প্রেসক্লাবে নির্যাতিত ছোট বোন, অপর সহোদর ভাই ও ভাবী এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সম্মেলনে বক্তব্য দেন, ঈশ্বরদীর চরসাহাপুরের মোছা: তাসলিমা বেগম ও তার স্বামী নুরুজ্জামান বিশ্বাস ও মোছা:পারুল বেগম। বক্তারা অভিযোগ করে বলেন, সোবহান ও নুর ইসলাম দীর্ঘদিন থেকে আমার পরিবারের উপর অমানুষিক অত্যাচার-নির্যাতন, হুমকি-ধামকি ও বাড়িতে মাদকদ্রব্য রেখে আমাদের ফাঁসানোর হুমকি দিয়ে আসছে। তারা আরও বলেন, তাদেরক্রয়কৃত জমিতে আবাদ করতে দিচ্ছেনা । নিজ জমিতে ঘর তৈরিতেও বাধা দিচ্ছে। এসব বিষয়ে স্থানীয় মেম্বার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে জানানোর পরও তারা এ বিষয়ে পদক্ষেপ নিতে পারেননা অভিযুক্তদের হুমকি-ধামকি ও খারাপ আচরণের কারণে।  এসব অভিযোগের বিষয়ে ঈশ্বরদী থানায় পৃথক অভিযোগ করা হয়েছে। থানা পুলিশ নির্যাতন করতে নিষেধ করার পরও তারা নির্যাতন বন্ধ করেনি বলে জানান্। শুধু তাই নয় উক্ত সোবহান বিশ্বাস আমাদের বাড়ির নিকটস্থ মাঠে কাজ করতে যাওয়ার সুযোগে আমার রান্নাঘরে ঢুকে ভাতের পাতিলে থাকা ভাতের মধ্যে বিষ মিশিয়ে আমাদের হত্যার অপচেষ্টা করে। এছাড়া তারা এতই হীনমনের মানুষ যে, আমার মেয়ে লামিয়াকে কবিরাজ পড়ানো মিষ্টি খাওয়ানো হয়েছিল । যে কারণে সে দীর্ঘদিন অসুস্থ থাকে। এছাড়াও ১৭ বছর আগে আড়াই কাঠা জমি রেজিষ্ট্রি করে দেওয়ার শর্তে নগদ ৪০হাজার টাকা  নিয়েও অদ্যবধি জমি রেজিস্ট্রি করে না দিয়ে নানাভাবে নাজেহাল করছে। এমনকি পারুলের ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমিও জোরপূর্বক রেজিস্ট্রি করে নেওয়ার জন্যও নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।