বুধবার , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

গোলাপগঞ্জে ডাকাত দলকে খুঁজছে পুলিশ, মসজিদে মসজিদে মাইকিং

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
সিলেটের গোলাপগঞ্জের চন্দরপুরে একটি নোহা গাড়ী ভর্তি ডাকাতদলকে খুঁজছে পুলিশ। ডাকাত দল নিখোঁজ হওয়ায় এলাকার মসজিদে মাইকিং করে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।
জানা গেছে, পুলিশের তাড়া খেয়ে একদল ডাকাত গোলাপগঞ্জের চন্দরপুরের দিকে আসে। পরে তাদের আর খুঁজে পাচ্ছে না গোলাপগঞ্জ -বিয়ানীবাজার থানা পুলিশে টিম। তাদের খুজতে অব্যাহত অভিযান চালাচ্ছে দুই থানার পুলিশ টিম।
গোলাপগঞ্জ থানার এসআই হাফিজুর রহমান জানিয়েছেন বিয়ানীবাজার থানা পুলিশের তাড়া খেয়ে নোহা গাড়ি ভর্তি কুখ্যাত একদল ডাকাত চন্দরপুরের দিকে আসে। তাদের পেছন পেছন বিয়ানীবাজার পুলিশ দল আসলেও চন্দরপুর এসে ডাকাতদলের আর হদিস মিলেনি।
এছাড়াও ডাকাতদের ধরতে চন্দরপুরে ছুটে আসে গোলাপগঞ্জের পুলিশ দলও। উভয় থানার বিপুল সংখ্যক পুলিশ ডাকাতদলের সন্ধানে কাজ করছেন। বর্তমানে তারা চন্দরপুর, আছিরগঞ্জ, বহরগ্রাম-সহ আশপাশ এলাকায় তল্লাশি চালাচ্ছেন।
উপজেলায় ডাকাত ঢুকে পড়ার খবরে এলাকায় এলাকায় মাইকিং করা হচ্ছে।  শুনে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে। এলাকাবাসী জড়ো হয়ে রাস্তায় টহল দিতেও দেখা গেছে। এদিকে ডাকাতদলের খবর ছড়িয়ে পড়েছে পুরো উপজেলায়। সবাই নিজ নিজ অবস্থান থেকে অধিক সতর্ক অবস্থানে রয়েছেন।
এছাড়া গোলাপগঞ্জ মডেল থানার ওসি হারুনুর রশীদ সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।