বুধবার , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় পৃথক স্থানে অভিযান চালিয়ে দুটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে এসি ল্যান্ড

প্রকাশিত হয়েছে- সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১

বরিশালের আগৈলঝাড়ায় মরহুম মুক্তিযোদ্ধা পিতার নাম ব্যবহার করে অবৈধভাবে সরকারী জমি দখল করে নির্মান করা একটি টি স্টলসহ পৃথক স্থানে অভিযান চালিয়ে দুটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন।
সোমবার দুপুরে থানা পুলিশের সহায়তায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু।
অভিযানে উপজেলার রথখোলা এলাকার রশিদ ফকিরের ব্রীজের কাছে ও পয়সা আঞ্চলিক মহাসড়কের পাশে সরকারী জায়গা দখল করে এই দুটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
রশিদ ফকিরের ব্রীজের কাছে মরহুম মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান আকনের ছেলে ফারুক আকন কাঠ টিন দিয়ে অবৈধভাবে সরকারী জায়গা দখল করে ঘর তুলে আকন টি স্টোর নামে সাইনবোর্ড লাগিয়ে দেয়। অন্যদিকে পয়সারহাট এলাকায় ফটিক হালদারের ছেলে গোপাল হালদার অবৈধভাবে একটি দোকান নির্মাণ করে আসছিলো। দীর্ঘদিন যাবত তারা তাদের অবৈধ স্থাপনা নির্মান করে আসছিলেন এমন খবরে এসি ল্যান্ড নেহের নিগার তনু সোমবার দুপুরে ওই দুটি অবৈধ স্থাপনা ভেঙ্গে দেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।