ময়মনসিংহের নান্দাইলে রবিবার (১৯ সেপ্টেম্বর )
সামাজিক সংগঠন ‘সিংরইল নিঃস্বার্থ সমাজকল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে মিনিবার ফাইনাল ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
টুর্নামন্টি সিংরইল ৩ নং ওয়ার্ডে সিংরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে,ফুটন্ত গোলাপ স্পোর্টিং ক্লাব একাদশ বনাম ভাই কিংস স্পোর্টিং ক্লাব একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়।
টুনামেন্ট ফাইনাল ম্যাচের শুভ উদ্ভোধন করেন সিংরইল ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি ও ৮ নং সিংরইল ইউনিয়ন পরিষদ নির্বাচনের এর চেয়ারম্যান প্রদপ্রাথী ছাইদুল ইসলাম।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সিংরইল ৩ নং ওয়ার্ড এর মেম্বার প্রদপ্রাথী সমাজ সেবক মানবাধিকার কর্মী মাসুদ রানা,বর্তমান ইউপি সদস্য ও ৮ নং সিংরইল ইউনিয়ন যুবলীগ সভাপতি সাইদুল ইসলাম,
সাবেক ইউপি সদস্য আবুল বাশার বাচ্চু,সিংরইলের সাবেক ফুটবলার আতিকুল ইসলাম,নিঃস্বার্থ সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আশরাফুল আলম (সনি) সাধারণ সম্পাদক আশিকুর রহমান বঙ্গ টিভির ময়মনসিংহ জেলা প্রতিনিধি,শাহাবুদ্দিন ফকির সহ সিংরইল ইউনিয়ন এর বিশিষ্ট ব্যাক্তি উপস্থিত ছিলেন,রেফারি দায়িত্ব পালন করেন, আশরাফুল আলম (সনি)।
খেলায় নিধারিত সময়ে দুই দলের মধ্যে ড্র হয়। খেলা ট্রাইবেকারে ফুটন্ত গোলাপ স্পোর্টিং ক্লাব কে ভাই কিংস স্পোর্টিং ক্লাব ১ শূন্য গোলে হারিয়ে ভাই কিংস স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।এবং খেলায় ভাই কিংস স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় রক্সি সিরিজ সেরা খেলোয়ার হিসাবে নির্বাচিত হয়।
বুধবার , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
নান্দাইলে রুপা কাপ ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১