জামালপুরের মেলান্দহে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়েছে। মেলান্দহ উপজেলা প্রশাসনের আয়োজনে মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামে এ বাই সাইকেল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে বাই সাইকেল বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মির্জা আজম এমপি।
মির্জা আজম এমপি বলেন, সরকারের সেবা নিশ্চিত করা ও সাধারণ মানুষের কাছে দ্রুত পৌঁছাতে চলাচলের সহায়ক হিসেবে গ্রাম পুলিশ ও দফাদারদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামা লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, সহ-সভাপতি হাজি দিদার পাশা, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ সফিক গেন্দা, জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এম ময়নুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মো. জিন্নাহ প্রমুখ।
বুধবার , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
জামালপুরের মেলান্দহে গ্রাম পুলিশদের মাঝে ঢেউটিন বাই-সাইকেল ও চেক বিতর
প্রকাশিত হয়েছে- সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১