বুধবার , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে কালাজ্বর নির্মূল কর্মসূচী’র উপর অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
২০৩০ সালের মধ্যে কালাজ্বর মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় কালাজ্বর নির্মূল কর্মসূচী সিডিসি (স্বাস্থ্য অধিদপ্তর) ও এসেন্ড বাংলাদেশের সহযোগীতায় কালাজ্বর নির্মূল কার্যক্রম জোরদার করার লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১ টায় উপজেলা কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা: রোকনুজ্জামান খানের সভাপতিত্বে কালাজ্বর নির্মূল কর্মসূচী’র উপর একদিনের অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন, নাগরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুস সামাদ দুলাল, ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা প্রমুখ। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত বিভিন্ন ডাক্তার ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন। কালাজ্বরের চিকিৎসা ও বিস্তার রোধে কি কি করোনিও এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন প্রশিক্ষক প্রফেসর ডা: মনজুরুল হক খান।
উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা: রোকনুজ্জামান খান বলেন, কালাজ্বরের পরীক্ষা ও চিকিৎসা অত্যান্ত ব্যয়বহুল। কিন্তু বর্তমান সরকার কালাজ্বর নির্মূলের লক্ষ্যে সম্পূর্ন ফ্রিতে এই চিকিৎসা সেবা দিচ্ছে। তাই আতংকিত না হয়ে আশপাশে যদি কোন রোগী থাকে তাহলে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আহ্বান জানান তিনি। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।