বুধবার , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় নির্মাণ শ্রমিকের মৃত্যু, অপর একজন হাসপাতালে ভর্তি

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১

বরিশালের আগৈলঝাড়ায় অটোরাইস মিলের ছাদ থেকে পরে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত অপর এক শ্রমিককে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, উপজেলার পূর্ব পয়সা এলাকায় শুক্রবার সকালে স্থানীয় গাউস বক্তিয়ার এর নির্মাণাধীন অটো রাইস মিলে কাজ করছিল শ্রমিকেরা। এসময় দিনাজপুর জেলার বিরল থানার ধর্মপুর গ্রামের মাহাবুব আলমের ছেলে নির্মাণ শ্রমিক মো. মোশারেফ হোসেন (৩০) আনুমানিক ৩০ ফুঁট উচু থেকে পরে মাথায় গুরুতর জখম হয়। এসময় একই এলাকার অপর এক নির্মাণ শ্রমিকও পরে গিয়ে গুরুতর আহত হয়। ঘটনার পরপরই অন্যান্য শ্রমিকেরা পালিয়ে যায়। শ্রমিকেরা সবাই একই এলাকার লোক এবং গত দুই দিন আগে থেকে এখানে কাজে যোগ দেয়।

আহত দুই শ্রমিককে স্থানীয়রা উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করলে পথিমধ্যে মোমারেফ মারা যায়। সেখান থেকেই মৃতর লাশ তার এলাকায় নিয়ে যাওয়া হয়। অপর আহত ম্যমিককে ঢাকার একটি হাসপাতাে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে শুক্রবার রাতে এসআই জসীম ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
এ ঘটনায় কোন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানান ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।