বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য অসুস্থ হয়ে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।তাঁর রোগমুক্তি কামনায় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার ঢোলারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এ দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢোলারহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অজিত কুমার রায়,সাধারণ সম্পাদক লুৎফর রহমান,ঢোলারহাট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আমিনুল ইসলাম,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন (নির্মল), ম্যানেজিং কমিটির সদস্য ও সহকারি শিক্ষক উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে রমেশ চন্দ্র সেন এমপি রোগমুক্তি কামনায় এবং দ্রুত সুস্থতার জন্য দোয়া পরিচালনা করেন ওই বিদ্যালয়ের মৌলবী শিক্ষক আব্দুল গফফার।
#চলনবিলের আলো / আপন