বুধবার , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় অনুর্ধ-১৭ জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১

“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এই শ্লোগান নিয়ে বরিশালের আগৈলঝাড়ায় অনুর্ধ-১৭ জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার রত্নপুর ইউনিয়নের মোহনকাঠী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত পায়রা ও ইলিশ দলের মধ্যে ফাইনাল খেলার উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন। ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে গোল শুন্য ড্র হলে ট্রাইব্রেকারে ৩-০ গোলে ইলিশ দলকে হারিয়ে পায়রা দল শিরোপা বিজয়ী হয়।
সন্ধ্যায় মাঠে আয়োজিত অনুষ্ঠানে টুর্নামেন্টের আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগ নেতা ফরহাদ তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও রানার আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।
খেলা উপভোগ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওই কলেজের অধ্যক্ষ ফকরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, উপজেলা আওয়ামী লীগ নেতা আওলাদ কাজী, রেমন ভূইয়া, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মীর আশ্রাফ আহম্মেদ, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
টুর্নামেন্টের আহ্বায়ক উপজেলা আওয়ামী লীগ নেতা ফরহাদ তালুকদার জানান- স্থানীয় পর্যায়ে খেলোয়ার তৈরী করা এবং করোনার সময়ে স্থানীয় যুবকেরা যাতে বিপথগামী না হয় সেজন্য এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। টুর্নামেন্টে স্থানীয়ভাবে লটারীর মাধ্যমে খেলোয়ার নির্বাচন করে মোট ছয়টি দল নির্ধারণ করা হয়। ওই ছয় দলের অংশ গ্রহনে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।