বুধবার , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

সাপাহারে আইহাই ইউনিয়ন আ’লীগের প্রয়াত নেতা-কর্মীদের স্মরণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
নওগাঁর সাপাহারে আইহাই ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি প্রয়াত মাহবুব রহমানসহ মৃত্যু বরণকারী সকল নেতা-কর্মীদের স্মরণে সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৫ টায় আইহাই ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে আশড়ন্দ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আইহাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাদেকুল ইসলামের সভাপতিত্বে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় নিহতদের স্মৃতিচারণ করে তাদের স্মরণে শোক প্রস্তাব রাখেন আইহাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোকতার হোসেন জুয়েল। পরে নিহতদের শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীবতা পালন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, আইহাই ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক মন্ডলীর সদস্য মবিনুর রহমান, আইহাই ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক জিয়ারুজ্জামান টিটু, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামীলীগসহ ইউনিয়ন আওয়ামীলীগের নেতা-কর্মীরা। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।