বুধবার , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

বেনাপোলে যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশন এর রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
যদি হয় রক্তদাতা” জয় করব মানবতা” এ শ্লোগান নিয়ে যশোররিয়ান ব্লাড ফাউন্ডেশন এর উদ্যেগে বেনাপোলে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীতে উৎসাহিত করার লক্ষে বেনাপোলে ফ্রি ব্লাড গ্রুপিং এর আয়োজন করেন যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশন।

শুক্রবার সকাল ১১ টার সময় বেনাপোল চেকপোষ্টে এ ক্যাম্পেইন শুরু হয়। ফ্রি রক্তের গ্রুপ ওই ফাউন্ডেশনটি আজ ৪শত জনকে নির্ণয় করবে ।

রক্তদান ক্যাম্পেইন কার্যক্রম সর্বিক সফলতা কামনার জন্য প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশন এর উপদেষ্টা ও বেনাপোল চেকপোষ্ট বাজার কমিটির সভাপতি জসিম উদ্দিন। এসময় সভাপতিত্ব করেন যশোরিয়ান ফাউন্ডেশন এর সভাপতি হাসান মাহমুদ।

অনুষ্ঠানে উপস্থিত ও বক্তব্য রাখেন যশোররিয়ান ব্লাড ফাউন্ডেশন এর উপদেষ্টা বেনাপোল চেকপোষ্ট বাজার কমিটির সাধারন সম্পাদক ও সাংবাদিক মিলন হোসেন, উপদেষ্টা ও বাজার কমিটির যুগ্ম সাধারন সম্পাদক আসাদুজ্জামান আশা, উপদেষ্টা বাবু হোসেন, উজ্জ্বল বিশ্বাস,মোস্তাফিজুর রহমান রুবেল, সাংবাদিক আনিছুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ি জুয়েল হোসেন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন ওই সংগঠনের সাধারন সম্পাদক আল আমিন সাংগঠনিক সম্পাদক রায়হান হোসেন, প্রচার সম্পাদক সাগর হোসেন প্রমুখ।

উল্লেখ্য ওই ফাউন্ডেশন ইতিমধ্যে ১০০ জন এর রক্ত সংগ্রহ করেছেন যা বিনামুল্যে গর্ববর্তী মা সহ মুমুর্ষ রোগিদের মাঝে দেওয়া হবে। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।