বুধবার , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠির নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপি নেতা শাহ আলম মোল্লাকে দল থেকে অব্যহতি প্রদানের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের  বিএনপি’র সাবেক সভাপতি সদর উপজেলা বিএনপি’র সদস্য মোঃ শাহ আলম মোল্লাকে দল থেকে অব্যহতি প্রদানের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে নৈয়ারী গ্রামের একটি অফিসে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে মোঃ শাহ আলম মোল্লা অভিযোগ করে বলেন, “আমি ছাত্রদলের রাজনীতি দিয়ে রাজনৈতিক জীবন শুরু করি। ১৯৮৮ সালে শেরে বাংলা ফজলুল হক ডিগ্রি কলেজ, বিনয়কাঠিতে ছাত্রদলের ভিপি প্রার্থী ছিলাম। ১৯৯২ সাল হতে জেলা বিএনপি’র সদস্য ছিলাম। ঝালকাঠি সদর উপজেলা বিএনপি’র সদস্য এবং ১০ নং নথুল্লাবাদ ইউনিয়নের সাবেক সভাপতি দায়িত্বে ছিলাম।রাজনৈতিক রোশানলে পরে একাধিক মামলা ও একাধিক বার জেল খেটেছি।অর্থ দিয়ে, শ্রম দিয়ে, দলের যেকোন কর্মসূচী পালন করেছি। দুঃখের বিষয় গত ১২/০৯/২০২১ইং তারিখে ঝালকাঠি জেলা বিএনপি’র সদস্য সচিব জনাব এ্যাড. শাহাদাৎ হোসেন কর্তৃক স্বাক্ষরিত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ত্রুটিপূর্ণ প্রেস বিজ্ঞপ্তি দেখলাম। আমি নাকি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছি। যার জন্য আমাকে দলীয় সদস্য পদ থেকে অব্যহতি দিয়েছেন।এহেন অব্যহতি বিএনপি’র গঠনতন্ত্রের পরিপন্থী। বিএনপি’র কোন নেতা বা কর্মীকে অব্যহতি দেয়ার ক্ষমতা গঠন তন্ত্রের ৫(গ) ধারায় কেবল মাত্র চেয়ারপার্সনের। আমার জানামতে জেলা বিএনপি কারো বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করতে হলে তাকে কারণ দর্শাণোর নোটিশ দিতে হবে। নোটিশে একটি নির্দিষ্ট সময় উল্লেখ করে তার বিরুদ্ধে কি কি অভিযোগ তা জানাতে হবে।যদি জবাব সন্তোষজনক না হয় সেক্ষেত্রে জরুরী সভা ডেকে রেজুলিউশন করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের জন্যে কেন্দ্রীয় কমিটিতে পাঠাতে পারেন। পরবর্তী ব্যবস্থা কেন্দ্রীয় কমিটি গ্রহন করবেন।আমার বিরুদ্ধে কি কি অভিযোগ তা না জানিয়ে আমাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান না করে বা আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে অব্যহতি প্রদান গঠনতন্ত্রের পরিপন্থী। বিএনপি’র গঠনতন্ত্রে ৫ (গ) ধারায়  সুস্পষ্ট বলা আছে কাউকে  দল থেকে অব্যহতি দেয়ার ক্ষমতা একমাত্র দলীয় চেয়ারপার্সনের। এছাড়াও আমার নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রকম মিথ্যা ও বিভ্রান্তকর তথ্য দিয়ে আমাকে হেয় প্রতিপন্ন ও আমার দলীয় নেতাকর্মীদের বিভ্রান্ত করা হচ্ছে। আমি এহেন অসাংগঠনিক অব্যহতি প্রত্যাখান করছি এবং বিএনপি’র বিরুদ্ধে ষড়যন্ত্র ও নীলনকশার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।” 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।