বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এবং উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো’র সহধর্মিনী স্বাতী সামন্ত বাবলী’র রোগমুক্তি কামনায় দোয়া ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে ।বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় সদর উপজেলার ঢোলারহাট এস,সি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢোলারহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অজিত কুমার রায়,সাধারণ সম্পাদক লুৎফর রহমান,এস,সি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মার্চেল্লো দাস,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন (নির্মল), ম্যানেজিং কমিটির সদস্য ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রমেশ চন্দ্র সেন এমপি ও বিদ্যালয়ের সভাপতি এবং সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো এর সহধর্মিনী স্বাতী সামন্ত বাবলী’র রোগমুক্তি কামনায় এবং দ্রুত সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা পাঠ করেন বিধান চন্দ্র চট্টোপাধ্যায়।
#চলনবিলের আলো / আপন