মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে পাঁচ কর্মকর্তার বদলীজনিত বিদায় সংবর্ধনা

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা পর্যায়ের পাঁচ কর্মকর্তার পদোন্নতি ও বদলীজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। আটোয়ারী অফিসার্স ক্লাবের আয়োজনে বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অফিসার্স ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। পদোন্নতিজনিত বিদায়ী কর্মকর্তাগণ হলেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল মামুন। অন্যান্য বিদায়ী কর্মকর্তাগণ হলেন, পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার মোঃ দুলাল হোসেন, উপজেলা নির্বাচন অফিসার মোঃ সহিদুল ইসলাম ও সহকারী শিক্ষা অফিসার মোঃ মাজেদুর রহমান। অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তাগণের আটোয়ারীতে কর্মরত অবস্থার স্মৃতিচারণ ও অনুভুতি প্রকাশ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। আইসিটি কর্মকর্তা মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় আরো স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা নুরজাহান খাতুন, উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের ভেটেনারী সার্জন ডা. শামীমা বেগম, রাধানগর ইউপি চেয়ারম্যান আবু জাহেদ, ধামোর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম দুলাল প্রমুখ। বিদায়ী কর্মকর্তাগণ আবেগ আপ্লুত হয়ে আটোয়ারীর সকল শ্রেণিপেশার মানুষের প্রশংসা করেন। তারা বলেন, আটোয়ারীতে সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা পেয়ে সরকার কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করা সহজ হয়েছে। বিদায়ী কর্মকর্তাগণ সবার কাছে দোয়া কামনা করেন। আলোচনা শেষে বিদায়ী কর্মকর্তাগণকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক সহ উপহার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা পরিষদ ও প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।