মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মানব বন্ধন ও স্মারকলিপি পেশ

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

ঝালকাঠিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সংগঠনের নেতৃবৃন্দ। বুধবার (১৫ সেপ্টেম্বর) ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে তারা।বিএনবিসি-২০২০এ ইঞ্জিনিয়ারের সংজ্ঞাসহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার হরণ ও অবমূল্যায়নকর ধারা/ উপধারা সংশোধন এবং ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা-২০০৮ সংশোধন পূর্বক গেজেট প্রকাশ, উপসহকারী প্রকৌশলী ও সমমানের পদে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকুরি প্রাথমিক নিযুক্তিতে ১টি স্পেশাল ইনক্রিমেন্ট ও পরিকল্পনা ও নকশা বিভাগের কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৩টি স্পেশাল ইনক্রিমেন্ট প্রদানএবং উপ-সহকারী প্রকৌশলী হতে সহকারী প্রকৌশলী/ সমমানের পদে পদোন্নতি কোটা ৫০% এ উন্নীতকরণ এবং একাধিক জাতীয় কমিটির সুপারিশের ভিত্তিতে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার অনুমোদিত চলমান ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের মেয়াদ ৩ বছর রুপান্তর করার শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগ বন্ধসহ ৪দফা দাবি বাস্তবায়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মানব বন্ধন ও স্মারকলিপি পেশ কর্মসূচী পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আইডিইবি জেনিক ঝালকাঠির সভাপতি মো: আবু হানিফ, সাধারণ সম্পাদক দিলীপ কুমার হালদার, ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ, ঝালকাঠির আহ্বায়ক মো: শাহাব উদ্দিন, সদস্য সচিব মো: হুমায়ূন কবীর, ঝালকাঠি ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজি’র অধ্যক্ষ মো: আ: রশিদ চোকদার, আইডিইবি জেনিক ঝালকাঠির সদস্য অনুপ কুমার সরকার, ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদের আহ্বায়ক প্রকৌশলী এইচএম গিয়াস উদ্দিন প্রমুখ।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।