মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

বরিশালে সম্পত্তি লিখে দিতে আটক বৃদ্ধা মা উদ্ধার করা যায়নি

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাট থানার অন্ধারমানিক ইউনিয়নে খাদিজা বেগম (৯৫) নামের এক বৃদ্ধা মাকে গত ১৫দিন ধরে গৃহবন্দি করে রেখেছেন তার পুত্র মকবুল আহমেদ খান।

ঘটনাটি জানতে পেরে বুধবার সকালে গৃহবন্দি বৃদ্ধাকে উদ্ধারে ছুটে যান স্থানীয় ইউপি চেয়ারম্যান। কিন্তু ব্যর্থ হয়ে ফিরে আসতে হয়েছে তাকে। গৃহবন্দি বৃদ্ধা আন্ধারমানিক ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মৃত ইয়াসিন খানের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ আগষ্ট থেকে বৃদ্ধা মায়ের সম্পত্তি লিখে নেওয়ার জন্য ঘরের মধ্যে আটক করে রেখেছে তার ছেলে মকবুল খান। তাকে বাইরে যেমন বের হতে দিচ্ছেনা, তেমনি অন্যান্য সন্তান এবং প্রতিবেশীদের সাথেও কথা বলা বা যোগাযোগ করতে দেয়া হচ্ছেনা।

তাই এ ঘটনায় বৃদ্ধা মাকে উদ্ধারের দাবি জানিয়ে অপর দুই ছেলে সেলিম খান ও আলী আহমেদ খান এবং মেয়ে ছকিনা বেগম কাজিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে বৃদ্ধাকে গৃহবন্দি করে রাখার খবর পেয়ে ছেলে মকবুলের বাড়িতে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের নিয়ে ছুটে যান আন্ধারমানিক ইউনিয়নের চেয়ারম্যান কাজী  সহিদুল ইসলাম। তারা প্রায় দুইঘন্টা বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকলেও মকবুল ও তার পরিবারের সদস্যরা দরজা খোলেননি। তথ্যের সত্যতা স্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান কাজী সহিদুল ইসলাম।

বৃদ্ধা খাদিজার ছোট পুত্র সেলিম খান বলেন, গত ২২ আগষ্ট তার মাকে চিকিৎসার কথা বলে ভাই মকবুল খান বরিশাল নিয়ে যায় এবং ২৯ আগষ্ট বাড়িতে নিয়ে আসে। পরোক্ষভাবে জানতে পারি মায়ের ২ একর ১৬ শতক জমি মকবুল খান সাব রেজিস্ট্রি অফিসের মাধ্যমে দলিল করে নিয়েছে। এ ঘটনার সত্যতা জানার জন্য মায়ের সাথে আমরা যোগাযোগ করতে চাইলে তিনি তাকে ঘরের মধ্যে গৃহবন্দি করে রাখে। এমনকি আমাদের কারোর সাথে দেখা পর্যন্ত করতে দিচ্ছে না।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।