মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

নিউইয়র্কে দুর্গতদের পাশে সাদাকাহ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

মাত্র ২ ঘন্টার বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বিপর্যয় কাটিয়ে উঠেছে মার্কিনযুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাসিন্দারা। তবে এখনো সেদিনের এমন দুর্যোগের স্মৃতি তাদের স্থম্ভিত করে দেয়। অনেকে দ্রুত পানিতে ডুবে যাওয়া বাসা বাড়ি কিংবা আসবাবপত্র নষ্ট ঠেকাতে ব্যস্ত ছিল। আবার কেউ বা গ্রাউন্ড ফ্লোরে আটকে গিয়েছিলেন। নিউইয়র্কের এমন দুর্যোগময় মূহুর্তে দুর্দশাগ্রস্তদের জন্য শুকনা খাবারসহ প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বিতরণ করেছে সাদাকাহ ফাউন্ডেশন ইউএসএ নামের একটি বেসরকারি সংস্থা। যখন নিউইয়র্কে ভারিবৃষ্টি ও বন্যায় সিটির অধিকাংশ পাতালরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। এক বিভিষিকাময় পরিস্থিতি তৈরী হয় নগর জুড়ে তখন সংকটে পড়া মানুষগুলোর জন্য শুকনা খাবার প্রয়োজনীয় সরঞ্জামাদি নিয়ে রাস্তা বেড়িয়ে পড়েছিলেন সাদাকাহ ফাউন্ডেশন ইউ এস এ ‘র কর্মীরা। সল্প সময়ের মধ্যেই নেমে আস এক বিপর্যয় ঠেকাতে শহরের বাসিন্দাদের কষ্টের ভাগিদার হতেই বিভিন্ন পেশার মানুষ শামিল হয়েছিলেন সাদাকাহ ফাউন্ডেশনের সহায়তা কার্যক্রমে। বাসমাহ ফাউন্ডেশন, আলফালাহ ফাউন্ডেশন, খলিল ফুড ফাউন্ডেশন এবং জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সহযোগিতায় সাদাকাহ ফাউন্ডেশনের কর্মীরা জ্যামাইকার বিভিন্ন এলাকায় এ সহযোগিতা পৌছে দিয়েছেন। সাদাকাহ ফাউন্ডেশন ইউএসএ’র প্রধান নির্বাহী মুহম্মদ শহীদুল্লাহ বলেছেন, দুর্যোগ কাটিয়ে নিউইয়র্কের মানুষকে স্বাভাবিক জীবনে ফিরতে একটু সহযোগিতার হাত বাড়াতে কাজ করেছে সাদাকাহ ফাউন্ডেশনের কর্মীরা। তাদের এই কাজে পাশে দাড়ানোয় বাসমাহ ফাউন্ডেশন, আলফালাহ ফাউন্ডেশন, খলিল ফুড ফাউন্ডেশন এবং জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সংস্থাটির প্রধান নির্বাহী। তিনি আরো বলেন, খাদ্য সহয়তা ও জরুরিপন্য নিয়ে ভারীবর্ষনে জামাইকার ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাড়িয়েছে সাদাকাহ ইউএস ‘র বিভিন্ন স্তরের স্বেচ্ছাসেবীরা। রেডি ফুড, পানি, টিস্যুসহ হাইজ্নিক পন্য বিতরন করেছেন তারা । প্রথম দিকের দিনগুলোতে সংস্থার নিবাহী পরিচালক মুহাম্মদ শহীদুল্লাহ, দারুল উলুমের প্রেসিডেন্ট এইচ বরকতুল্লাহ , মুফতি নোমান, হাফেজ আবুল খায়ের, মুহাম্মদ সুরাইম, ইমাম জাফির আলী ও স্থানীয় রহমান, গুলজারসহ আরো অনেকে সেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন । পাশাপাশি দ্বিতীয় পর্বের কার্যক্রমে সাদাকাহ’র রান্না করা খাবার , পানি, টিস্যু, হাইজেনিক পন্য বিতরন করা হয় । তখন ইমাম জাফির আলী, কমিউনিটি লিডার ওসমান গনী, ডা. ওয়াজেদ এ খান, সাইফুল ইসলাম, লিডার ফখরুল ইসলাম দেলোয়ার, সৈয়দ আলামীন রাসেল, রহমান,বার আলি,গুলজার ,সূচনা, কবির হোসেন, ও আফরোজা বেগমসহ আরো অনেকেই স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন। এদের মধ্যে নিউইয়র্ক সিটি কাউন্সিল ডিস্ট্রিক ২৩ এর জনপ্রতিনিধি লিন্ডা লি ও নিউইয়র্ক পুলিশের গোয়েন্দা ক্যাপ্টেন আমিন উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।