মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

পালরদী নদী গ্রাস করেছে অর্ধশত বাড়ি ও সড়ক

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

আড়িয়াল খাঁ নদের শাখা পালরদী নদীর অব্যাহত ভাঙ্গনের মুখে পরেছে জেলার গৌরনদী পৌরসভার নদী পাড়ের দেড় কিলোমিটার এলাকা।
নদীর অব্যাহত ভাঙ্গনে ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে প্রায় অর্ধশত ঘরবাড়িসহ অসংখ্য গাছপালা। দুইশ’বছরের প্রাচীণতম গৌরনদী বন্দর-টিকাসার-দিয়াশুর সড়কটি বহু আগেই নদী গর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে চরম হুমকির মুখে পরেছে চরদিয়াশুর গ্রামের ইলমে তাছাওউফ মাদ্রাসা, মসজিদ ও চরদিয়াশুর-চর রমজানপুর সড়ক। ভাঙ্গনরোধে জরুরি ভিত্তিতে কার্যকরী ব্যবস্থা গ্রহনের জন্য ভূক্তভোগিরা পানি উন্নয়ন বোর্ডসহ সরকারের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

টিকাসার গ্রামের বাসিন্দা মাদ্রাসা শিক্ষক মোশাররফ হোসেন বলেন, আমাদের পুকুর, বাড়ির সিংহভাগ ও পাশের রাস্তাটি নদীতে ভেঙ্গে যাওয়ায় আমরা সবচেয়ে বেশি সমস্যায় পরেছি। রাস্তার সমস্যার কারণে আমাদের উল্টা পথে গৌরনদী বন্দরে যাতায়াত করতে হয়। তিনি আরও বলেন, নদী ভাঙনের কবলে পরে টিকাসার গ্রামের প্রায় ৫০টি বাড়ি-ঘর বিলীন হয়ে গেছে। এ সমস্যা দেখেও কেউ সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ করেননি।
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস বলেন, খবর পেয়ে আমি কয়েকদিন আগে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছি। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বিষয়টি অবহিত করে জরুরি ভিত্তিত্বে পদক্ষেপ গ্রহণ করতে অনুরোধ জানিয়েছি।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।